1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

মিঠাপুকুরে ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে জেল ও ৩ লাখ টাকা জরিমানা

বাবুলাল মার্ডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট এলাকায় চিনি ও ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুই কারখানার মালিককে জেল ও জরিমানা করা হয়েছে।

জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও সরঞ্জাম। গতকাল সোমবার “শুকুরের হাটে নকল গুড় তৈরির মহোৎসব” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলার শুকুরের হাট পশ্চিম গেনারপাড়া এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন,  সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, স্যানিটারি অফিসার আব্দুল আউয়াল ও  মিঠাপুকুর থানা পুলিশ। এ সময় ​কারখানার মালিক সাদেকুল বারীকে নকল ও ভেজাল গুড় তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপর কারখানার মালিক রওশন আরা বেগমকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর আওতায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে কারখানা দুটি থেকে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর ভেজাল গুড় এবং গুড় তৈরির কাজে ব্যবহৃত চিনি, রং ও বিভিন্ন রাসায়নিক সামগ্রী জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। তবে অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকার অন্যান্য কারখানার মালিকরা কারখানা বন্ধ করে সটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের দাবি, ফুলচৌকি খামারপাড়া সহ শুকরের হাটে এখনো বড় বড় কারখানা-গুলো সচল রয়েছে। কেবল দু-একটি অভিযান নয়, বরং এসব অসাধু চক্র নির্মূলে নিয়মিত তদারকি ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় খাদ্যে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com