জয়পুরহাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ চম্পা রানী (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে শহরের বিশ্বাসপাড়া রেলবস্তি এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আটককৃতের কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং ৮০ হাজার ২৬০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চম্পা রানী মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।