1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

গোপালগঞ্জ-১ আসনে শিমুলের প্রার্থিতা ফিরে পেল, বদলাতে পারে নির্বাচনী সমীকরণ

মুশতাক আহমেদ   
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা। প্রার্থিতা পুনর্বহালের খবরে পুরো নির্বাচনী এলাকায় নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে নির্বাচন কমিশনের (ইসি) তৃতীয় দিনের আপিল শুনানি শেষে আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম।
এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করে শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। শুনানি শেষে কমিশন আপিল গ্রহণ করে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণার আদেশ দেয়।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচনী এলাকায় গিয়ে দেখা যায়, শিমুলকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে। এ বিষয়ে স্থানীয় এক ভোটার মো. ফয়সাল আহমেদ বলেন, “শিমুল ভাই আমাদের এলাকায় অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। তাকে নিয়ে বর্তমানে যা করা হচ্ছে, তা মূলত হয়রানিমূলক। কিছু দুষ্কৃতকারী চায় না শিমুল ভাইয়ের মতো একজন মানুষ আমাদের পাশে থাকুক। আমরা নির্বাচনে ভোটের মাধ্যমেই দেখিয়ে দিতে চাই—শিমুল ভাই আমাদের কাছে কতটা আপন।”
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় শক্ত অবস্থান থাকা শিমুলের নির্বাচনী প্রত্যাবর্তনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। বিশেষ করে গ্রামীণ ভোটব্যাংক ও তরুণ ভোটারদের মধ্যে তাঁর প্রভাব নতুন করে আলোচনায় এসেছে, যা ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আশরাফুল আলম শিমুল এর আগে ২০০৯ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান, ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ ২০২২ সালে মুকসুদপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি যে কয়টি নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিটিতেই বিজয়ী হয়েছেন। নানা প্রতিবন্ধকতার মধ্যেও ধারাবাহিক সাফল্যের কারণে স্থানীয় রাজনীতিতে তাঁর গ্রহণযোগ্যতা দৃঢ় অবস্থানে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পারিবারিক পরিচিতিও শিমুলের জনপ্রিয়তার একটি বড় ভিত্তি হিসেবে বিবেচিত। তাঁর পিতা খায়রুল বাকী মিয়া ছিলেন এলাকার পরিচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পিতার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে আশরাফুল আলম শিমুল এলাকায় উল্লেখযোগ্য জনসমর্থন ধরে রেখেছেন বলে স্থানীয়দের ধারণা।
এ বিষয়ে শিমুলের ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম বলেন, “গোপালগঞ্জ-১ আসনের মানুষ বরাবরই আমাদের পরিবারকে ভালোবাসা ও সমর্থন দিয়ে এসেছে। এবারও সবার দোয়া ও সহযোগিতার ফলেই আমরা প্রার্থিতা ফিরে পেয়েছি। আগামীতেও সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অটুট রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
সব মিলিয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচনী মাঠে আশরাফুল আলম শিমুলের সক্রিয় অংশগ্রহণ গোপালগঞ্জ-১ আসনের রাজনৈতিক দৃশ্যপটে নতুন মাত্রা যোগ করবে এবং ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com