প্রেমে বাধা দেওয়ায় ও বাবা গালিগালাজ করায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার সকাল সাতটায় পুঠিয়ারপাড় এলাকায় রাশেদা খাতুন (১৫) নামে এক মেয়ে ঘরের ধরননায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে ।
নিহত রাশেদা খাতুন পুঠিয়ারপাড় গ্রামের কৃষক আব্দুল হাকিমের মেয়ে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় এলাকার আব্দুল হাকিমের মেয়ে রাশেদা খাতুন পাশের গ্রামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবা আব্দুল হাকিম এ বিষয়ে জানতে পেরে মেয়ে রাশেদা খাতুনকে গত সোমবার রাতে প্রেম করতে নিষেধ করে ও গালিগালাজ পারেন। বাবার উপর অভিমান করে মেয়ে রাশেদা খাতুন সকলের অজান্তে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
নিহতের বাবা আব্দুল হাকিম বলেন, মেয়ে আমার উপর অভিমান করে ফাঁসিতে ঝুইলা মারা গেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাচ্চু মিয়া বলেন, এ বিষয়ে আমি কোন কিছু জানি না।