1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

ফরিদপুরে বিএনপি নেতার বক্তব্য ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে
ফরিদপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্য ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার  দুপুরে ‌ ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে ‌ আয়োজিত  এ সংবাদ সম্মেলনে ‌ ‌ বক্তব্য ‌ ‌ রাখেন ‌ ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন,
 গত ১১ জানুয়ারি ২৬ ইং তারিখে ফরিদপুর মেডিকেল কলেজে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি।
বরং বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে, যার ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
 তিনি  বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার কথা তিনি কখনোই বলেননি। তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।
ফরিদপুর মেডিকেল কলেজে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল কলেজে রাজনীতি উন্মুক্ত করার জন্য তিনি কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
 এ সময় তিনি বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন ‌ বিশিষ্ট চিকিৎসক ও‌ ড্যাবের ‌ ফরিদপুর সভাপতি ‌ ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা ফাত্তাউল ইসলাম ।  বিএনপি  ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের ‌ সদস্যবৃন্দরা এ সময়  উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com