সাতক্ষীরার তালায় ঢাকাগামী লিটন পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তালা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মোড় সংলগ্ন কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’র কৃষি ইউনিটে কর্মরত ছিলেন ।
প্রত্যক্ষদর্শী নুর উদ্দীন টিপু জানান, তিনি বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকাকালে বিকট শব্দ শুনে নিচে নেমে এসে দেখেন মোটরসাইকেল ও বাস দুটিই রাস্তার বাম পাশে পড়ে আছে। পরে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গুরুত্বর আহত অবস্থায় নাজমুল হাসান রানাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা এস এম নাহিদ হাসান জানান, তালা থেকে ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় নাজমুল হাসান রানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন