1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

তারাগঞ্জে হাসপাতাল গেটে দুর্ধর্ষ চুরি; মূলধন হারিয়ে দু,চোখে যেন অন্ধকার দেখছেন ওষুধ ব্যবসায়ী মুজাহিদ

মোঃ শহীদুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে
রংপুরের তারাগঞ্জ উপজেলার বেলতলী মেডিকেল মোড়ে অবস্থিত মেসার্স মুজাহিদ ফার্মেসিতে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। গত সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এ চুরি সংঘটিত হয়।
স্থানীয়দের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চোরেরা দোকানের চারটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দোকানে থাকা বিভিন্ন মূল্যবান ওষুধ, নানা ধরনের ইনজেকশন এবং ফ্রিজে সংরক্ষিত ভ্যাকসিন চুরি করে নিয়ে যায়।
দোকানটির স্বত্বাধিকারী মোঃ মুজাহিদ জানান, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল নয়টার দিকে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের চারটি তালাই কাটা। পরে শাটার খুলে ভেতরে প্রবেশ করে দেখেন, দোকানের প্রায় সব মূল্যবান ওষুধ চুরি হয়ে গেছে।
চুরি হওয়া ওষুধের পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় তার দোকানের আনুমানিক ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষ টাকারও বেশি। এতে তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
চুরির এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ বাড়িয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com