কেশবপুরের সন্তান ড. মো. হাদীউজ্জামান সোহাগ যশোর সদর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর অনুষ্ঠিত প্রতিযোগিতার ফলাফলে মাদ্রাসা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। ড. মোঃ হাদীউজ্জামান সোহাগ যশোর মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবী) পদে কর্মরত রয়েছেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করাসহ নিষ্ঠা, পেশাগত সততা ও দক্ষতার সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর কার্যকর শ্রেণি পরিচালনা, শিক্ষার্থীবান্ধব পাঠ উপস্থাপন এবং শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
ড. মো. হাদীউজ্জামান সোহাগ কেশবপুর পৌর এলাকার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোবাশ্বার হোসেন ও বেগম রাজিয়া হোসেনের ছেলে।






