1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের অভিযোগ নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর ইটভাটার পুকুরে ভেসে উঠেছে কিশোরীর মরদেহ স্বাধীনতা পদক গ্রহণ করলেন হানিফ সংকেত মুঘল সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন সাতক্ষীরায় মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট, ভোগান্তিতে বাস মালিক ও যাত্রীরা

সাপে কাটলে হাসপাতালে যাওয়াই ভালো-ওঝা কাশেম হাজী

আফছার আলী খান
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৫৯৫ বার পড়া হয়েছে
রাকিব হাসান (২৮) পেশায় একজন কৃষি শ্রমিক। পাঁচ বছর পূর্বে সকালে ক্ষেতে কাজ করতে গেলে তার পায়ে বিষধর গোমা (গোখরা) সাপ কামড় দেয়। এতে রাকিব ব্যথায় কাতর হয়ে পড়েন। তার স্বজনরা তাকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন। তাকে নিয়ে যান পাশের গ্রামে কাশেম হাজীর নিকট। স্থানীয় লোকজন তাঁকে ওঝা হিসেবেই জানেন। লোকজন বিশ্বাস করেন কাশেম হাজী সাপের বিষ নামাতে পাড়েন।
রাকিব হাসান বলেন, আমি সাপে কাটার বিষে ব্যথায় ছটফট করছিলাম। এসময় কাশেম চাচা তার রুমালে একটি গিঁট লাগিয়ে দিয়ে দোয়া পড়ে ফুঁক দেন। এতে আমার আস্তে আস্তে ব্যথা কমে যায়। আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছি। আমাকে হাসপাতালে যেতে হয়নি। কিন্তু এখন আর মানুষকে ওঝাদের ওপর ভরসা করতে হয় না। সাপে কাটা রোগীদের সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে।
ওঝা মো. আবুল কাশেম (৬৮) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের পুনট্টি গ্রামের আব্দুল গণির ছেলে। তিনি উপজেলার গমিরা উচ্চ বিদ্যালয়ে সহকারী মৌলভী পদে চাকুরি করেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। ব্যক্তিগত জীবনে তিনি ৪ ছেলে ও ১ মেয়ের জনক। ছেলেমেয়েদের সবারই বিয়ে হয়ে গেছে। তিনি দাবি করেন, দীর্ঘ ৩৫ বছর ধরে সাপে কাটা রোগীদের চিকিৎসা করেছেন। রোগীদের মধ্যে সুস্থ হওয়া রোগীর সংখ্যাই বেশি। রুমালে গিঁট বেঁধে দোয়া-দরুদ পড়লে সাপে কাটা রোগী সুস্থ হয়ে উঠেন। কাশেম হাজী এখন আর সাপে কাটা রোগীদের চিকিৎসায় নিজের ওপর ভরসা করেন না। তিনি বলেন-আগের মতো এখন আর গাছগাছড়া নেই, নেই তন্ত্রমন্ত্রের শক্তিও। অবশ্য আগের মতো সাপও দেখতে পাওয়া যায় না। বনজঙ্গলই নেই, সাপ থাকবে কোথায়? এখন সেই ওঝাগিরিও আর নেই। মানুষ বিভিন্ন ভেজাল খাদ্য গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলেছেন। এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। বাড়ির নিকট হাসপাতালেই সাপে কাটা রোগীদের আধুনিক চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তাই কাউকে সাপে কাটলে ওঝা কিংবা কবিরাজের নিকট না নিয়ে গিয়ে দ্রুত সরকারি হাসপাতালে পাঠানো উচিত।
তিনি জানান, আমার মামা সাপে কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা করতেন। তিনি মৃত্যুবরণ করেছেন। আমি মামার নিকট এ চিকিৎসা বিদ্যা রপ্ত করি। মামার মতোই আমিও বিনা পয়সায় সাপে কাটা রোগীদের চিকিৎসা করতাম। আমি রোগীদের ঝাঁড়ফুক কম করি। যাকে সাপে কামড় দেয় তার নামটা আমাকে জানালে আমার সঙ্গে থাকা একটি রুমালে গিঁট দেই, পরে কিছু দোয়া-দরুদ পড়ি। এর কিছু সময়পর রোগী নিজেই তার সুস্থতার কথা জানান। তবে এক্ষেত্রে আমার প্রথম শর্ত হলো অন্য কোনো ওঝা বা কবিরাজের নিকট নেয়ার আগে আমাকে জানালে আমি চিকিৎসা করি। আমার আগে অন্য কোনো ওঝা বা কবিরাজকে জানালা আমি সেই সাপে কাটা রোগীর চিকিৎসা করি না। অনেক ওঝা বা কবিরাজের নিকট গিয়ে সাপে কাটা রোগী মৃত্যুবরণ করেন প্রশ্নে তিনি বলেন, ওঝা বা গুণমান সাপুড়ে এখন আর নেই। যারা রয়েছেন তারা বেশির ভাগই ধান্ধাবাজি করেন। অনেকে আছেন বিদ্যাও শিখেননি। কিন্তু অর্থের জন্য ধান্ধাবাজি শিখেছে। মানুষের জীবন নিয়ে ধান্ধাবাজি সত্যিই ভীষণ কষ্টদায়ক।
তিনি আরো জানান, সকল মানুষের জন্য পরামর্শ থাকবে-ওঝার নিকট না গিয়ে সাপে কাটা রোগীদের যেন সরকারি হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে অ্যান্টিভেনামসহ আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে। সকল মানুষকে এ বিষয়ে সচেতন করা জরুরি। কারণ গ্রামাঞ্চলে এখনো মানুষ সাপে কাটার কথা শুনলেই আগে ওঝার নিকট ছুঁটে যান। সিনেমার ওঝা আর বাস্তব ওঝার মধ্যে পার্থক্য সাধারণ  মানুষকে বোঝাতে হবে।
পুনট্টি ইউপি সদস্য ও ওঝা কাশেম হাজীর ছেলে গোলাম মাওলা বলেন, আমি বুঝ হওয়ার পর থেকে দেখে আসছি, বাবা সাপে কাটা রোগীকে ভালো করেন। রোগী যেখানেই থাক শুধু নামটা বাবাকে জানালে তিনি আচুলিতে (রুমাল) গিঁট বেঁধে দোয়া পড়ে সাপে কাটা রোগীকে ভালো করেন। তবে এখন আর ওঝা বা কবিরাজের নিকট না গিয়ে সাপে কাটা রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো। এতে সাপে কাটা রোগী নিরাপদ।
দিনাজপুরের সিভিল সার্জন এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, অ্যান্টিভেনাম এখন জেলার সদর হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাচ্ছে। সাপে কাটা রোগীদের কোনো ওঝা বা কবিরাজের নিকট না নিয়ে গিয়ে অ্যান্টিভেনাম প্রয়োগ করলে সুস্থ হয়ে যাবে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com