1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

  উত্তম চক্রবর্তী
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

ফেরদৌস আরা ৩৬ বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা মারা গেছেন। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার সকাল সাতটায় তাঁর মৃত্যু হয়।  তিনি সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

ফেরদৌস আরা ৩৬ বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ৯ জানুয়ারি বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তাঁর বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। শশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।

সহকারী কমিশনার ভূমি মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটার সময় মৃত্যুবরণ করেন। তিনি মাইগ্রেনের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর পরিবারের সাথে কথা বলে জেনেছি, উনাকে শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com