1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

গরীব ও মেহনতী মানুষের জীবন মান উন্নয়ন করতে ইসলামি সরকার গঠন করতে হবে-শেখ আঃ ওয়াদুদ

শেখ মাসুম বিল্লাহ 
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
 বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ বলেছেন, গরীব ও মেহনতী মানুষের জীবন মান উন্নয়ন করতে হলে ইসলামি সরকার ব্যবস্থা গঠন করতে হবে। একমাত্র ইসলাম ও আল্লাহ প্রদত্ত বিধানই দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে। পুজিবাদী বিশ্ব ব্যবস্থায় ধনীরা শুধু সম্পদের পাহাড় গড়ে তুলছে আর গরীব শুধু নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা মহান আল্লাহর বিধান নয়।আল্লাহর বিধান হলো সম্পদ যেন গুটি কয়েক লোকের মধ্যে সীমাবদ্ধ হয়ে না পড়ে। ইসলামি সরকার কায়েম হলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দারিদ্র বিমোচনের পদক্ষেপ গৃহীত হবে। এতে দারিদ্র থাকবে না। স্বাধীনতার পর অদ্যবধি মুখরোচক বয়ান ছাড়লেও গরীবের ভাগ্য উন্নয়নে কোন কাজ করেনি বরং নিজেদের আখের গছাতেই ব্যস্ত ছিল। গরীব ও মেহনতী মানুষের কল্যাণে ইসলামি সরকার কায়েমের জন্য তিনি সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে কাজ করার আহবান জানান।
গত ১৩/০১/২৬ তারিখ মঙ্গলবার রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে সকালে কাপাসডাঙ্গা, বিকাল তিনটায় ছায়রাবাদে, আসরবাদ ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের সাথে মতবিনিময় সভা গৌরম্ভা বাজার,বাদ মাগরিব গৌরম্ভা ব্রিজের কাছে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোঃ আঃ রাজ্জাক, ইজিবাইক শ্রমিক, ভ্যান শ্রমিক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান ও মুছা আকুঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, মাস্টার
আলমগীর হোসেন, হেমায়েতুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান, জিয়াউর রহমান, হাফেজ ইউসুফ, আবু মুসা, আব্দুল হালিম, মুরসালিন প্রমুখ। বিভিন্ন শ্রেণি পেশার সদস্যসহ সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com