1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

প্রথমবার ট্রফি দিবে পদ্মা পাড়ি

বাদশা
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে
এক যুগ ধরে লালন করা স্বপ্ন অবশেষে বাস্তব হলো ফরচুন বরিশালের (Fortune Barisal)। এ যেন এক রূপকথার গল্প। রোমাঞ্চকর বিপিএল গল্পের সব পর্বকে ছাড়িয়ে অন্যরকম এক পর্বের বাস্তব রূপায়ণই যেন দেখালো বরিশাল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো শক্তিশালী দলকে উড়িয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতার স্বাদ, এ যেন অন্যরকম অনুভূতি বরিশালের। অবশেষে সেই আনন্দময় সমাপ্তি হলো তামিমের হাত ধরে।
দারুণ এই জয়ে স্বপ্নপূরণ হয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর মতো তারকাদের। এক যুগ ধরে শিরোপা ছুঁয়ে দেখার অপেক্ষা করছিলেন বাংলাদেশের এই বড় দুই তারকা। আজ শুক্রবার (০১ মার্চ) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ হলো তাদের সেই অপেক্ষার প্রহর।
ক্যারিয়ারের শেষ সময়ে এসে হলেও অন্তত একবারের জন্য শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছেন ভায়রা ভাই মুশফিক ও মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ তো ব্যাট হাতে বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন। যে কারণে, বিপিএলে নিয়ে আর কোনো আফসোস হয়তো থাকবে না এই দুই সিনিয়র ক্রিকেটারের।
কুমিল্লার দেওয়া ১৫৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলে ৬ উইকেটের দারুণ জয় পেয়েছে বরিশাল। পুরো ম্যাচেই ছিল দাপট। শেষে বাউন্ডারি হাঁকিয়েই মাহেন্দ্রক্ষণের অবতারণা ঘটালো বরিশাল। তামিমের দলের হাতে তখনও বাকি ছিল আরও এক ওভার।
জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে তামিম ও মেহেদী হাসান মিরাজ। মঈন আলিকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হওয়ার আগে ২৬ বলে ৩৯ রান করেন তামিম। ২৬ বলে ২৬ রান করে জনসন চার্লসের হাতে ক্যাচ দিয়ে মঈনের দ্বিতীয় শিকার হন মিরাজ।
৩০ বলে ৪৬ রানের মারকুটে ইনিংস খেলেন কাইল মায়ার্স। এছাড়া মুশফিকুর রহিম করেন ১৮ বলে ১৩ রান। শেষে মাহমুদুল্লাহর অপরাজিত ৭ ও ডেভিড মিলারের ৮ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।
এর আগে ফাইনাল ম্যাচ হাইস্কোরিং হবে, এমনটিই আশা করছিলেন গ্যালারি ভরা দর্শকরা। আন্দ্রে রাসেল মাঠে নামার আগে মনে হয়েছে দর্শকদের সেই প্রত্যাশা পুরোপুুরি পূরণ করতে পারবে না কুমিল্লা।
তবে শেষ পর্যন্ত গ্যালারিতে বসে রাসেল-শো উপভোগ করেছেন দর্শকরা। শেষ ৩ ওভারে ঝড় তুলে কুমিল্লাকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছেন রাসেল। শেষের রোমাঞ্চে ৬ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে কুমিল্লা।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় জীবন পান কুমিল্লার ওপেনার সুনিল নারিন। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে কাইল মায়ার্সের বলে থার্ডম্যান অঞ্চলে ক্যাচ তুলে দেন তিনি। সেখানে ফিল্ডিং করা ওবেদ ম্যাকয় সহজ ক্যাচটি ফেলে দেন।
তবে জীবন কাজে লাগাতে পারেননি নারিন। মাত্র ১ রান যোগ করে (৪ বলে ৫) মায়ার্সের বলে সেই ম্যাকয়ের হাতেই ধরা পড়েন ক্যারিবীয় ব্যাটার।
পরের তিন ব্যাটারও রান পাননি। ১০ বলে ১৫ রান করে জেমন ফুলারের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ হয়ে ফেরত যান তাওহিদ হৃদয়। ১২ বলে ১৬ রান করা কুমিল্লার অধিনায়ক লিটন দাস।
এরপর মাহিদুল হাসান অঙ্কনের ব্যাটে চড়ে সামনের দিকে এগিয়ে যায় কুমিল্লা। ৩৫ বলে ৩৮ রান করে সাইফুুদ্দিনের বলে বোল্ড হন তিনি। ৩ রান করে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন মঈন আলি।
শেষ দিকে নেমে ঝোড়ো ইনিংস খেলেন রাসেল। ১৪ বলে ২৭ রান নেন তিনি। হাঁকান ৪টি ছক্কা। বাকি ৩ রান দৌড়ে নেন এই ক্যারিবীয়। এছাড়া জাকের আলির ২৩ বলে ২০ রানের সুবাদে লড়াই করার মতো একটি পুঁজি পায় কুমিল্লা।
ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কাইল মায়ার্স। বল হাতে ২৬ রান খরচায় তুলে নেন ১ উইকেট। ব্যাট হাতে খেলেন ম্যাচ জেতানো ৪৬ রানের ইনিংস।’
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে দুইবার (২০২২ ও ২০১৫) এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে একবার হেরে রানার্সআপ হয়েছিল বরিশাল।
ম্যাচের আগে বেইলি রোডের ট্র্যাজেডির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। টসের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত ছিলেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে পুরো স্টেডিয়াম।
স্কোর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫৪/৬। ফরচুন বরিশাল: ১৫৭/ ৪ , ১৯ ওভার।।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com