মির্জাপুরে পুলিশ অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিলপুলিশ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম এর নেতৃত্বে এস,আই,আবুল বাশার মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে মির্জাপুর থানার পুস্টকামারী সাকিনস্থ জহুরবাড়ী মোড় সংলগ্ন মোঃ রানা দেওয়ানের থেরাপী বাইক সেন্টারে অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সদস্য ১/ দেলদুয়ার থানার ছিলিমপুর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৮)২/ মো,জাহিদ হোসেন (২৮)পিতা, মো,রজ্জব আলী সাং চৌহাট থানা ধামরাই জেলা ঢাকা। ৩/ মো,মেহেদী হাসান রাব্বি (২৮) পিতা, সোবহান সাং হামিদপুর থানা ঘাটাইল জেলা টাঙ্গাইল। ৪/ খন্দকার রোমান(২৪) পিতা, খন্দকার রিপন মিয়া সাং গোড়াই নাজির পাড়া থানা মির্জাপুর কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিনটি মটর সাইকেল সহ মাস্টার চাবি উদ্ধার করা হয়। যাহার সর্ব মোট মূল্য-৬,৪০,০০০টাকা (ছয় লক্ষ চল্লিশ হাজার)।
এস আই আবুল বাশার মোল্লা জানানা আসামীরা আন্তঃজেলা সংঘবদ্ধ মটর সাইকেল চোরদলের সক্রিয় সদস্য। আসামীরা পেশাদার চোরাই মটর সাইকেল ক্রয় ও বিক্রয়ের ব্যাপক জনশ্রæতি রহিয়াছে। আসামীদের প্রকাশ্য কোন জীবিকার নির্বাহের পন্থা নাই।চোরাই মটরসাইকেল ক্রয় বিক্রয় করাই তাহাদের একমাত্র পেশা বলিয়া জানায়। আাসমীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চোরাই মটর সাইকেল বিভিন্ন থানা ও জেলা হইতে সংগ্রহ করিয়া নিজ নিজ হেফাজতে রাখিয়া চোরাই মটর সাইকেল ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম জানান তিনটি মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোর চক্রের চারজন কে আদালতে প্রেরণ করা হয়েছে।