1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 মোঃ আশরাফুল আলম   
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় চত্বরে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজেন্দ্র প্রসাদ গুপ্ত।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাঁধন কুমার দাস ও সুলতানা রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ হাসান বলেন শিক্ষার্থীদের কে বাস্তবমুখী ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দিতে হবে,সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে, সন্তানকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের বিশেষ নজরদারি রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি হামিদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
আলোচনাসভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অনন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
শেষে সেখানে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেধে মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শন করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com