1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

সিরাজগঞ্জে আজ বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

মোঃ আবুসুফিয়ান তালুকদার 
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সিরাজগঞ্জে একটি নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন। রাজশাহী ও রংপুর বিভাগজুড়ে চলমান নির্বাচনী সফরের অংশ হিসেবে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। রংপুর থেকে ঢাকায় ফেরার পথে তিনি এই জনসভায় যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জনসভায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে জনসভাকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এর আগে রংপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক ও উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরেন এবং জনগণের অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি উত্তরাঞ্চলের উন্নয়ন, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com