1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

গোড়াই ইউনিয়নের রানাশাল উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে
মির্জাপুর গোড়াই ইউনিয়নের  অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রানাশাল উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷
০৪ মার্চ (সোমবার ) সকালে বিদ্যালয়টির মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন  লিটন ইব্রাহিম, মেম্বার অত্র  ওয়ার্ড,অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব আতিকুর রহমান এর  সভাপতিত্বে ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব হুমায়ুন কবীর চেয়ারম্যান ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদ।
এসময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমার আপনার বাচ্চাদেরকে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, তাদের নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকে বাচ্চাদের ভিন্ন কৌশলে পরিচালনা করার মাধ্যমে তাদের মধ্যে নৈতিকতার বীজ বপন করার চেষ্টা করতে হবে৷ সবাইকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তা কিন্তু নয়, যেকোন পেশাই হোক না কেন সেখানে নেতৃত্বস্থানীয় জায়গায় থাকার চেষ্টা থাকতে হবে । ছোটবেলা থেকেই আমরা পারস্পরিক ভাবে সকলের সাথে সুসম্পর্কের সেতুবন্ধন তৈরি করতে পারলেই সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। অভিভাবকদের সাথে বাচ্চাদের সখ্যতা  যত বেশি হবে শিশুরা ততটাই সঠিকভাবে গড়ে উঠতে পারব
অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারি  প্রধান শিক্ষক,বর্তমান কাকরাজান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক  জনাব সাখাওয়াত হোসেন, গোড়াই পশ্চিম আওয়ামীলীগ সভাপতি, জনাব সোহেল মিয়া, বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা মন্ডলীসহ ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহণ করেন। এবং অত্র বিদ্যালয়  স্কাউটস এর সকল সদস্যরাও অংশ নেয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।পরি শেষে বিজয়ী ক্রীড়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com