1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

হাতিয়ায় ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ

নজির আহমদ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে
 
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাই চিনি জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।
 ৮ মার্চ শনিবার বিকেলে আফাজিয়া বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২৮৫ বস্তা চিনি উদ্ধার করা হয়।  অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের নির্দেশনায় এসআই প্রতীক পাল এর নেতৃত্বে আফাজিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের সাহেদ ও রিয়াজ উদ্দিনের ভাড়াকৃত একটি গুদাম থেকে ২০০ বস্তা চিনি জব্দ করা হয়।  অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়

অন্যদিকে শনিবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলা উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত একই এলাকায় আরেকটি অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী হেলাল বেপারীর গুদাম থেকে ৭ বস্তা এবং তার বাড়ি থেকে আরও ৭৮ বস্তা চিনি উদ্ধার করা হয়।
জব্দকৃত চিনির বস্তাগুলোর মধ্যে ৬০ কেজি ও ৪৫ কেজি ওজনের চিনি রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাতিয়ার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে চোরাই পণ্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করে আসছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলা উদ্দিন জানান, উদ্ধার করা চিনিগুলো আপাতত প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com