দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা হুমায়ুন কবীর (৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ। র্যাব-৫ এর সহযোগিতায় তাকে রাজশাহী থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিরামপুর শহরের প্রফেসরপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর তার বাড়ির ভাড়াটিয়া ৪০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চলতি বছরের ৭ জানুয়ারি বিরামপুর থানা-তে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দুলু মিয়া জানান, ঘটনার পর থেকে প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে ছিলেন অভিযুক্ত হুমায়ুন। পরে র্যাব‑৫ এর সহায়তায় সোমবার রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিরামপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।






