1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

টাইগারদের ৩ রানের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে

চায়ের শহর সিলেটে বোলিংয়ে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। তবে সময়ের সঙ্গে সঙ্গে লঙ্কান ব্যাটারদের সামনে ধার হারিয়েছেন টাইগার বোলাররা। অন্যদিকে প্রথমে দেখে খেললেও মেন্ডিস-সামারাবিক্রমাদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে সফরকারীরা। সেই লক্ষ্য তাড়ায় শুরুতে চাপে পড়লেও এক সময়ের ব্রাত্য মাহমুদউল্লাহ আর অভিষিক্ত জাকেরের দুর্দান্ত ব্যাটিংয়ে দুইশ ছাড়ানো লক্ষ্যকেও মামুলি বানিয়ে জয় তুলে নেওয়ার কাছে চলে যায় বাংলাদেশ।

তবে শেষে তীরে এসে তরী ডোবার মতোই অবস্থা হয়েছে বাংলাদেশের। তিন রানের হারের ফলে জয় দিয়ে নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যুগে প্রবেশ করতে পারল না বাংলাদেশ।

সোমবার (৪ মার্চ) সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কানদের দেওয়া ২০৭ রানের বড় লক্ষ্যে মাহমুদউল্লাহ ও আজকের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া জাকেরের দুর্দান্ত অর্ধ শতকের পরেও তিন রানে পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশের। বাংলাদেশের পক্ষে জাকের সর্বোচ্চ ৬৮ রান করেন। লঙ্কানদের পক্ষে ম্যাথিউস, বিনুরা ও শানাকা নেন দুটি করে উইকেট।

২০৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের তৃতীয় বলেই লিটন দাস কোনো রান না করে ফিরেন।

আরেক ওপেনার সৌম্য সরকারও কিছু করতে পারেননি। ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। চারে নেমে ছক্কা দিয়ে ইনিংস শুরু করেছিলেন সদ্য শেষ হওয়া বিপিএল মাতানো তাওহিদ হৃদয়। তবে তার ব্যাট থেকে ৮ রানের বেশি আসেনি।

টাইগারদের দলপতি শান্ত এদিন ছিলেন খাপছাড়া। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২২ বলে ২০ রান।

৬৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর জাকেরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৮ মাস পর দলে এসে পেয়েছেন ফিফটির দেখা। মাত্র ২৭ বলে ফিফটি করেন তিনি। তবে শেষ পর্যন্ত ৩১ বলে ৫৪ রান করেই ফিরতে হয় এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটারকে।

মাহমুদউল্লাহ ফেরার পর জাকের বোঝান তিনি কেন বারবার জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন। ঝোড়ো ব্যাটিংয়ে দলকে তিনি নিয়ে যান জয়ের কাছাকাছি। দুর্দান্ত ব্যাটিংয়ে ২৫ বলে স্পর্শ করেন অভিষেক ম্যাচেই ব্যক্তিগত ফিফটি। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৬৮ রান।

জাকের আউটের পর শেষ তিন বলে জয়ের জন্য ১০ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের। চতুর্থ বলে চার মারেন শরিফুল। তবে শেষ দুই বলে এক রান করে আসে যার ফলে দারুন এক জয় থেকে বঞ্চিত হলো বাংলাদেশ।(সূত্র;কালবেলা)

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com