1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

মিঠাপুকুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হীড বাংলাদেশ

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪৯৪ বার পড়া হয়েছে

আর্ত মানবতার সেবায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) হীড বাংলাদেশ এর পক্ষ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়। হীড বাংলাদেশ এর মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী শাখার উদ্দ্যোগে গতকাল (৪ মার্চ সোমবার) এ আয়োজন করা হয়।

স্থানীয় শঠিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালারহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফখরুল হক ফারুক, হীড বাংলাদেশ গাইবান্ধা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, হীড বাংলাদেশ শঠিবাড়ী শাখার ব্যবস্থাপক লোকমান হাকিম, শঠিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান মিনু প্রমুখ।অনুষ্ঠানে হীড বাংলাদেশ শঠিবাড়ী শাখার সদস্যদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৪৭ জন ছেলে-মেয়েদের মাঝে প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ২ লক্ষাধিক টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদানসহ ভবিষ্যতে তাদের ভালো ফলাফলে আরো সহায়তা প্রদানের আশা ব্যক্ত করেন আয়োজক হীড বাংলাদেশ কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com