1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় যোগ দিয়েই নতুন ইউএনও সানজিদা চৌধুরী: ‘প্রশাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই’ হামে আক্রান্ত মৃত শিশুদের ৮২ শতাংশই পূর্ণাঙ্গ বুকের দুধ পায়নি কাউখালীতে সেরা তিন মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে শিবচরের যুবক নিহত শিক্ষার আলো ছড়িয়ে অমর হয়ে আছেন মফিজ উদ্দিন তালুকদার ফরিদপুরে জমকালো আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কসবায় শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সেমিনার ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ৬৪ বিজিবির পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ দুইজন আটক কাঠালিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

হঠাৎ আতংকে ফেইসবুক/ ইনস্টাগ্রাম ব্যবহারকারী

আবদুর রহিম 
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

গতকাল মঙ্গলবার রাত ৯টার পর থেকে ফেইসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না। এমনকি যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম  সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।

ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরপর রাত ৯টা ৩২ পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৫৭৩ জন ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারা এও জানতে চাচ্ছেন— কী হয়েছে সামজিক মাধ্যমটির? কেনই বা লগইন করা যাচ্ছে না? কখন ঠিক হবে?

এদিকে হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। হ্যাক হয়েছে বলে অনেকে ধারণা করে।

কিন্তু তাদের আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের এসপি মো. নাজমুল ইসলাম।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ফেসবুকের কার্যক্রম বর্তমানে কিছুটা বিঘ্নিত হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুরের ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে— সমস্যার সমাধানে তারা কাজ করে যাচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি আরও বলেন, এটা সম্পূর্ণ ফেসবুকের কারিগরি সমস্যা, কেউ আতঙ্কিত হবেন না। এতে ফেসবুক অ্যাকাউন্টধারী বা ফেসবুক অ্যাপের কোনো ত্রুটি নেই। পাসওয়ার্ড বা আর্থিক কোনো বিষয়েও সংশ্লিষ্টতা নেই। আপনার ফেসবুক হ্যাক হয়নি, তাই কেউ আতঙ্কিত হবেন না। শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

এক ঘণ্টার বেশি সময় নিষ্ক্রিয় থাকার পর সক্রিয় হলো মেটার আওতাধীন বিশ্বের বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর থেকে সচল হতে শুরু করে সামাজিক মাধ্যমটি।

তবে এতে এই এক ঘন্টায় ফেইসবুক কোম্পানির কত টাকা ক্ষতি হয়েছে-তাতে বলা হয়েছে ৫০০ শত ৪৮ কোটি ডলারের ক্ষতি হয়েছে ( যা ৫০ মিলিয়নের লস)।

 

কিন্তু একটি প্রশ্ন থেকেই গেলো যে,কেনো বা কোন কারণে এমনটা হলো ফেইসবুক? এই কারণটি এখনো অজানা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com