1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
কিভাবে পিন-আপে লাইভ বাজি ধরবেন: নতুন ব্যবহারকারীদের জন্য সহজ গাইড বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী Pin Up casino insights: what to know about safe gaming and payment security ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধ, ৫০টি কলাগাছ কেটে নষ্ট ও নারীকে লাঞ্ছনার অভিযোগ সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা টাংগাইলের নাগরপুরে ৪০ হাজার টাকা জরিমানা তিন ডায়াগনস্টিক সেন্টারকে জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা – ২০২৬ উদ্বোধন রংপুরে প্রতিবন্ধী তরুণদের নিয়ে ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ হেলথ ইনিশিয়েটিভ’ প্রোগ্রাম অনুষ্ঠিত

কাঠালিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ প্রাঙ্গণে প্রায় সহস্রাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পালন করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আশিকুর রহমান আশিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাওন মিয়াজি, যুগ্ম আহ্বায়ক ফয়সাল মিঠু, সদস্য সচিব মারুফ বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক এমন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com