1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কিভাবে পিন-আপে লাইভ বাজি ধরবেন: নতুন ব্যবহারকারীদের জন্য সহজ গাইড বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী Pin Up casino insights: what to know about safe gaming and payment security ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধ, ৫০টি কলাগাছ কেটে নষ্ট ও নারীকে লাঞ্ছনার অভিযোগ সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা টাংগাইলের নাগরপুরে ৪০ হাজার টাকা জরিমানা তিন ডায়াগনস্টিক সেন্টারকে জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা – ২০২৬ উদ্বোধন রংপুরে প্রতিবন্ধী তরুণদের নিয়ে ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ হেলথ ইনিশিয়েটিভ’ প্রোগ্রাম অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা – ২০২৬ উদ্বোধন

এম.শফিকুল ইসলাম ফারুক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে ঘিরে জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসন ও বন বিভাগের  আয়োজনে উপজেলা কেন্দ্রীয় অডিটোরিয়াম প্রাঙ্গণে ৩ দিনব্যাপী(২০ হতে ২২আগস্ট) বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা – ২০২৬ আয়োজন করা হয়।  বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাপক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় অডিটোরিয়াম প্রাঙ্গণে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ জুবায়ের প্রধান ফটকে লাল ফিতা কেটে তিন দিন ব্যাপী  বৃক্ষরোপণ অভিযান ও  বৃক্ষ মেলার ২০২৬ শুভ উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ বৃক্ষমেলা স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, নেতৃবৃন্দ,স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা, নার্সারি মালিক সহ অন্যান্যরা  উপস্থিত ছিলেন।  মেলা প্রাঙ্গণ সরে জমিনে দেখা গেছে, এর মধ্যে ১০টি স্টল,তথ্য কেন্দ্র  করা হয়। উল্লেখ্য,  অনেক দর্শনার্থী তাদের পছন্দের ফুল ও ফল সহ বৃক্ষের চারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন নিজ নিজ বাসগৃহে  রোপনের জন্য।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com