1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কিভাবে পিন-আপে লাইভ বাজি ধরবেন: নতুন ব্যবহারকারীদের জন্য সহজ গাইড বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী Pin Up casino insights: what to know about safe gaming and payment security ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধ, ৫০টি কলাগাছ কেটে নষ্ট ও নারীকে লাঞ্ছনার অভিযোগ সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা টাংগাইলের নাগরপুরে ৪০ হাজার টাকা জরিমানা তিন ডায়াগনস্টিক সেন্টারকে জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা – ২০২৬ উদ্বোধন রংপুরে প্রতিবন্ধী তরুণদের নিয়ে ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ হেলথ ইনিশিয়েটিভ’ প্রোগ্রাম অনুষ্ঠিত

ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধ, ৫০টি কলাগাছ কেটে নষ্ট ও নারীকে লাঞ্ছনার অভিযোগ

মোঃ আশরাফুল আলম   
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
Oplus_16908288
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়ের বাড়ীর মোছা. আয়শা আরা, নামে এক
নারীকে লাঞ্ছিত করেন। একই গ্রামের মো. সবুজ, এই বিষয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধু মোছা. আয়শা আরা, অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর স্বামী আব্দুল খালেক ২০০২ সালের ১৭ মার্চ ১৮৩৮ নং কবলা দলিল মূলে খয়েরবাড়ী মৌজার ০৫ শতক জমি ক্রয় করেন। খতিয়ান নং- ৫২৯, দাগ নং- এস.এ-১২৯৭।
অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে ১নং বিবাদী মো. সবুজ জোরপূর্বক জমিতে প্রবেশ করে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে বাদী ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন।
এর জেরে গত ১৬ আগস্ট দুপুর আনুমানিক ৩টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্র দা, কুড়াল ও হাসুয়া নিয়ে জমিতে প্রবেশ করে রোপণকৃত প্রায় ৫০টি কলাগাছ কেটে ফেলে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা।
বাদীর অভিযোগ, গাছ কাটায় বাধা দিতে গেলে ১নং বিবাদী তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানির চেষ্টা করে। বাধা দিতে গেলে ২নং বিবাদী তাকে মারপিট করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যায়।
পরে বিবাদীরা হুমকি দেয়, লিখিত অভিযোগ প্রত্যাহার না করলে বাদী ও তার পরিবারের লোকজনকে মেরে ফেলা হবে অথবা বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে।
বাদী আরও অভিযোগ করেন, ১নং বিবাদী এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com