1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ভারত থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

জেলার পার্বতীপুর ডিপোতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকালে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো. আহসান হাবিব চৌধুরী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে। গত ২৮ মার্চ থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে ডিজেল পাম্পিং শুরু হয়। পরবর্তীতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালের মাধ্যমে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছে।

এর আগে, গত ১১ ও ২৩ মার্চ দুই দফায় একই পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসে। এ নিয়ে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো।

আমদানিকৃত ডিজেল বুধবার দুপুর থেকে ডিলারদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়েছে। তালিকাভুক্ত ডিলারদের মাঝে নিয়মিতভাবে তেল সরবরাহ অব্যাহত রয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে পার্বতীপুর ডিপোতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের উপস্থিতিতে ডিলারদের মধ্যে তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com