1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

পাকিস্তান নৌবাহিনী এবং চীনের পিপল’স লিবারেশন আর্মি নেভি‘র যৌথভাবে পরিচালিত সামুদ্রিক মহড়া ‘সি গার্ডিয়ান-৪’ সফলভাবে শেষ হয়েছে। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা। খবর সামা টিভির।

পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন (আইএসপিআর) জানিয়েছে, গত ২৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হয়। এর মধ্যে করাচিতে পাঁচ দিনের ‘পোর্ট ফেজ’ এবং উত্তর আরব সাগরে দুই দিনের ‘সি ফেজ’ অন্তর্ভুক্ত ছিল।

করাচি বন্দরে অবস্থানকালে চীনা নৌবাহিনীর জাহাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় পিএনএস তাইমুর। পোর্ট ফেজে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে মতবিনিময়, নৌ স্থাপনা পরিদর্শন, পেশাগত আলোচনা এবং বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়, যা পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়ক হয়েছে।

অন্যদিকে সি ফেজে যৌথ সামরিক মহড়া ও কৌশলগত অনুশীলনের মাধ্যমে দুই নৌবাহিনীর কার্যকর সমন্বয় আরও উন্নত করা হয়।

মহড়ার শেষ দিনে আরব সাগরে যৌথ টহলের মাধ্যমে এর সমাপ্তি ঘটে, যা আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতি দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com