1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)-এর আহ্বায়ক কমিটি গঠন, অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার প্রেমের টানে বাংলাদেশে এসে রংপুরের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক সরকারি উন্নয়ন বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না: এমপি আবু তালেব মন্ডল। প্রশাসনের চোখকে ফাকি দিয়ে মান্দায় রাতের আঁধারে মাটি লুট: ভূমিদস্যুদের দৌরাত্ম্যে বিপর্যস্ত কৃষিজমি ও জনজীবন। জামালপুরের ইসলামপুর মসজিদের ইমামের বিদায় ও দোয়া নীলফামারীতে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, পিরোজপুরে মালিককে জরিমানা শিরোনাম: নওগাঁর মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুস্ঠিতঃ মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

নড়াইলে ডিবির জালে আটোক বড় মাদক চালান

মোঃ শফিকুল ইসলাম সাকিল
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে।
যশোর থেকে মাদকের একটি বড় চালান নড়াইল হয়ে ঢাকায় যাওয়ার তথ্য গোপন ভাবে পেয়ে শুক্রবার (২৪ এপ্রিল) নড়াইল সদরের শহীদ সালাউদ্দিন সেতু ও পঙ্কবিলা এলাকায় এ অভিযান চালানো হয়।এসময় ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
আটকরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার সরুপদা গ্রামের মাহাবুর রহমান (২৬) এবং নড়াইল সদরের পঙ্কবিলা গ্রামের মানিক বিশ্বাস (৩২)। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যশোর থেকে মাদকের একটি বড় চালান নড়াইল হয়ে ঢাকায় যাচ্ছে। শুক্রবার বিকেলে সদরের শহরতলী এলাকার শহীদ সালাউদ্দিন সেতু (পূর্ব নাম -শেখরাসেল সেতুর) ওপর চেকপোস্ট বসায় ডিবি। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে পেছনের ডালার ভেতরে বস্তাভর্তি ৩৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ‘ইসকাফ’ পাওয়া যায়। এ সময় চালক মাহাবুর রহমানকে আটক ও গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে সদরের পঙ্কবিলা কালীমন্দিরের সামনে অভিযান চালিয়ে মানিক বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে ডিবি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com