1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সমাজসেবক আমিনুল ইসলাম কেন্দুয়া পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক নুরুজ্জামান নূর প্ল্যান পাসের নামে টাকা আত্মসাত পঞ্চগড়ে কোরবানির আলোচনায় শীর্ষে ৪০ মণের ‘যুবরাজ’ নড়াইলে নিলু খানের তত্বাবধায়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল | কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত দামেই বিক্রি হবে : ধর্মমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা শান্তির পথ খুলতে পারে: শাহবাজ শরিফ ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন দিল ইয়েমেন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তেহরানে ক্ষতিগ্রস্ত ৬০ ঐতিহাসিক স্থাপনা

কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত দামেই বিক্রি হবে : ধর্মমন্ত্রী

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

এ বছর কোরবানির পশুর চামড়া সরকার কর্তৃক নির্ধারিত দামে বিক্রি হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, ‘মৌসুমি ব্যবসায়ীরা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন।

এ ক্ষেত্রে অসাধু দালালদের দৌরাত্ম্য সহ্য করা হবে না। তাদের হাত ভেঙে দেওয়া হবে।’ গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-উলামার করণীয়’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জাল হোসাইন এসব কথা বলেন। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কোরবানির চামড়া সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করে আসছি, যেন কোরবানির চামড়ার সঠিক মূল্য পাওয়া যায় এবং মাদরাসাগুলো এ থেকে উপকৃত হতে পারে।’
এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন জানিয়ে মোফাজ্জাল হোসাইন বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মাদরাসাগুলো যেন কোনোভাবেই বঞ্চিত না হয় এবং তাদের প্রতি কোনো অবিচার না করা হয়। অতীতে অনেক সময় দেখা গেছে, চামড়ার দাম না পেয়ে মানুষ তা ফেলে দিয়েছে বা নষ্ট করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com