নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কেন্দুয়া উপজেলা পরিদর্শন করেছেন বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে ।
রবিবার (১৭ মে) বিকাল সাড়ে ৩টার দিকে
তিনি এ পরিদর্শন করেন । এ সময় জেলা পরিষদ ডাক বাংলো, কেন্দুয়া, নেত্রকোণায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক।
এদিকে কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান নিজের ফেসবুক আইডিতে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, “এডভোকেট নুরুজ্জামান নুরু মহোদয় কেন্দুয়া উপজেলায় আগমন উপলক্ষে কেন্দুয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ফুল দিয়ে বরণ করি।”
এ বিষয়ে মোঃ মোয়াজ্জেম হোসেন খানের সাথে যোগাযোগ করলে মুঠোফোনে তিনি বলেন, আজ বিকাল ৩টার পর জেলা পরিষদ প্রশাসকের সাথে দেখা হয় আমাদের । প্রশাসক মহোদয় কেন্দুয়া ডাক বাংলো ও পাইকুড়া ইউনিয়ন এলাকা পরিদর্শন করেন ৷
উল্লেখ্য, গত ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন এডভোকেট নুরুজ্জামান নূর । দায়িত্ব গ্রহণের পর কেন্দুয়া উপজেলায় এটিই তাঁর প্রথম আগমন বলে জানা গেছে।