1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভেনেজুয়েলার তেল থেকেই উঠে এসেছে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ : ট্রাম্প বর্তমানে তথ্যের জগৎ নিয়ন্ত্রণ করা কঠিন: তথ্যমন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা, সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পদত্যাগের দাবিতে স্পেনের রাস্তায় বহু মানুষ পঞ্চগড়ের আটোয়ারীতে হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক: প্রজ্ঞা’র ওয়েবিনারে বক্তারা স্কুল ফিডিংয়ে দুর্নীতির অভিযোগে মঠবাড়িয়ার সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত রামপালে মাদক ও অপরাধ প্রতিরোধে যুবসমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত “গণভোটের রায় অস্বীকার করেই সংকট সৃষ্টি করেছে বিএনপি : মিয়া গোলাম পরোয়ার” জঙ্গলে বাঘের থাবায় চার নারীর মৃত্যু

রামিসাকে ধর্ষণের পর হত্যা, সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আদালতে চার্জশিট দিবেন পুলিশ। তদন্তের আনুষ্ঠানিকতা শেষে চার্জশিট প্রস্তুত করা হয়েছে।

রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান বলেন, দুইজনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত হয়েছে।

এর আগে ২০ মে বুধবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত জবানবন্দি দেয় আসামি সোহেল রানা। একই সঙ্গে ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত তোলা হয়। শুনানি শেষে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী শিশু রামিসা আক্তার পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।

১৯ মে সকাল সাড়ে ৯ টার দিকে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে তার ফ্ল্যাটের রুমের ভেতরে নিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০ টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকলে একপর্যায়ে আসামির রুমের সামনে তার জুতা দেখতে পান।

ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে রামিসার বাবা-মা ও অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসা আক্তারের মস্তকবিহীন লাশ এবং মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান।

আসামি স্বপ্না আক্তারকে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তার স্বামী সোহেল রানা হীন কামনা চরিতার্থ করার জন্য রামিসাকে বাথরুমের ভেতরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে গলা কেটে হত্যা করেছে।

পরে রামিসার লাশ গুম করার উদ্দেশ্যে তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করা হয়। আর তার মাথাটি বালতির মধ্যে রাখা হয়।

লোকজন জড়ো হলে রুমের জানালার গ্রিল কেটে সোহেল রানা পালিয়ে যায়। পরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com