1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডে ভাঙা মহাসড়ক মেরামত, এলাকাবাসীর স্বস্তি

মোঃ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডের দীর্ঘদিনের ভাঙা মহাসড়ক মেরামত করা হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছিল। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন ও পণ্য পরিবহনকারী গাড়িগুলো প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছিল। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছিল।
এ অবস্থায় সমাজসেবক মোঃ রেজাউল কবির শুভ’র অর্থায়নে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সড়কটির জরুরি মেরামত কাজ সম্পন্ন করা হয়। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজের সহযোগিতা করেন। এতে সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসী জানান, দ্রুত উদ্যোগ নেওয়ায় তারা মোঃ রেজাউল কবির শুভ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তারা আশা করেন, ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে, যাতে সাধারণ মানুষকে আর দুর্ভোগ পোহাতে না হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com