1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা ১৭ বছর দুঃশাসন চালিয়ে গোটা জাতিকে কৃতদাস বানানোর চেষ্টা করেছিল: রিজভী হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ট্রাম্পের দেওয়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান ইরানের গর্ব ও ভালোবাসায় সিক্ত পঞ্চগড়ের কৃতি সন্তান অধ্যাপক ড. ইসরাফিল শাহীন কে সংবর্ধনা। গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের কোনো টালবাহানা বরদাস্ত করা হবে না — ড. এনামুল হক উলিপুরে ধরনী বাড়ী ইউ পি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর পাঁচবিবিতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নালিতাবাড়ীতে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে, উদ্ধার করতে গিয়ে নিহত মা মধুটিলায় হাতি-মানুষ সংঘাত নিরসনে মাঠে এমপি ফাহিম চৌধুরী, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সমাধানের আশ্বাস কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল

নালিতাবাড়ীতে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে, উদ্ধার করতে গিয়ে নিহত মা

আল আমীন নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে মাঠে ঘাস খাওয়ার সময় সেচলাইনে বিদ্যুতায়িত গরু বাঁচাতে গিয়ে হাছান আলী (৫০) নামে এক কৃষক আহত হয়েছে। এদিকে আহত ছেলে হাছান আলীকে বাঁচাতে গিয়ে মারা গেছেন হাওয়া বেগম (৭০) নামে এক বিধবা।
সোমবার (১ জুন) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুধকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আলী হোসেনের সেচলাইন ঝড়ে ছিঁড়ে মাটিতে পড়েছিল। সকাল আনুমানিক সাতটার দিকে মাঠে চড়াতে দেওয়া হাছান আলীর একটি গরু ওই তারে জড়িয়ে যায়। পরে তা দেখে হাছান আলী তার গরু বাঁচাতে গেলে নিজেই বিদ্যুতায়িত হয়ে পড়েন। একই সময়ে তাকে বাঁচাতে বিধবা মা হাওয়া বেগম এগিয়ে এলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এলাকাবাসী জানায়, সেচ লাইনের ওই সংযোগটি অবৈধভাবে নেওয়া হয়েছিল। স্থানীয় ইউপি সদস্য ওমর আলী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিদ্যুতায়িত হয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com