1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

পিরোজপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের কাউখালী উপজেলায় ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন (৪৬) শংকরপুর গ্রামের মৃত বারেক তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে কাউখালী থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এবাদ আলীর নির্দেশে এসআই (নিরস্ত্র) মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে শংকরপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির হোসেন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কাউখালী থানার ওসি মো. এবাদ আলী জানান, আটক জাকির হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com