1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

অবৈধভাবে টাঙ্গন নদী থেকে বালু উত্তোলন: দুইজনকে এক বছরের কারাদণ্ড, বালুভর্তি গাড়ি জব্দ

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে টাঙ্গন নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে ৭ জুন রবিবার বিকেলে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভেলাতৈর গ্রামের আব্দুর রহিমের পুত্র আবুল কালাম এবং কাঠালবাড়ি গ্রামের আব্দুস সামাদের পুত্র রাজু ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসবাকুল কবীর প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি একটি গাড়িও জব্দ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com