1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে: সারজিস আলম আমরা অপেক্ষা করছি দেশে আসেন, দেখা হবে রাজপথে: শেখ হাসিনার উদ্দেশে হাফিজ উদ্দিন সংসদ অধিবেশন না থাকলে ওকালতি করি, না হলে সংসার চলে না: ফজলুর রহমান সংঘাতের রাজনীতি নয়, শান্তির বাংলাদেশ চাই: আজহারী সভাপতি ফারুক, সম্পাদক লিমন- নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা পথ হারালে আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: সাবেক প্রধান উপদেষ্টা খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস Сравнение депозитов в разных казино: где выгоднее начать игру The Tip Goat: odkryj ekscytujące gry i bonusy na 2026 rok

উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদ: বাউফলে আহত ব্রাজিল সমর্থক

জাহিদুল ইসলাম মামুন   
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফলে ব্রাজিল ফুটবল দলের সমর্থনে আয়োজিত আনন্দ শোভাযাত্রার প্রস্তুতিকালে দুর্ঘটনায় মো. শাহরিয়া সাফিন (১৮) নামে এক তরুণ সমর্থক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় সমর্থকদের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হলে আয়োজকরা নির্ধারিত শোভাযাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেন।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বাউফল সরকারি কলেজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত সাফিন পৌর শহরের গোলাবাড়ী এলাকার মো. রশিদ মিয়ার ছেলে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের বড় ভাই মো. তুহিন জানান, ব্রাজিল ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় সমর্থকদের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। বিকেল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সরকারি কলেজ এলাকায় জড়ো হতে থাকেন। শোভাযাত্রায় গান-বাজনা ও উৎসবমুখর পরিবেশ তৈরির জন্য একটি মিনি কাভার্ড ভ্যানে জেনারেটর ও সাউন্ড সিস্টেম তোলার কাজ চলছিল।

তিনি বলেন, আমার ভাই অন্যদের সঙ্গে মিলে জেনারেটর গাড়িতে তুলছিল। হঠাৎ ভারী জেনারেটরটি তার বাম পায়ের ওপর পড়ে যায়। এতে তার পায়ের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী ও ব্রাজিল সমর্থক আরিফুল ইসলাম সাগর বলেন, শোভাযাত্রাকে আনন্দমুখর করতে সাউন্ডবক্স ও জেনারেটর গাড়িতে তোলা হচ্ছিল। হঠাৎ দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তেই উৎসবের পরিবেশ বিষাদে পরিণত হয়।

আয়োজক জিএম মশিউর রহমান মিলন বলেন, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আমরা আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছিলাম। কিন্তু শোভাযাত্রা শুরুর আগেই একজন সমর্থক গুরুতর আহত হওয়ায় আমরা সবাই মর্মাহত। মানবিক বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com