1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ না ফেরার দেশে পাড়ি দিলেন শিক্ষক আব্দুল আওয়াল মন্ডল- নেত্রকোনা কেন্দুয়ায় বিক্ষোভের ২৪ ঘণ্টা না পেরুতেই নতুন ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের যোগদান সলঙ্গায় মারুফ হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন পাতাকাটা গ্রামের রাস্তায় মহিষ বেঁধে দখল—চলাচল সম্পূর্ণ বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ মান্দায় জমি বিরোধে সংঘর্ষ: পাল্টাপাল্টি অভিযোগ, আহত ৫ জন চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে কলেজ শিক্ষার্থী আটক আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: রাশেদ নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা

আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: রাশেদ

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় হানজালা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন, অথচ বর্তমানে নিজেকে আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন।

সোমবার (২২ জুন) রাশেদ খান তার পোস্টে বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে মিলেমিশে থাকা হানজালা এখন বাঘের সঙ্গে চিড়িয়াখানায় থাকতে চায়। গণঅভ্যুত্থানের সময় যারা ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল, ‘আমরা কিন্তু আন্দোলনে নাই’, তারা এখন নিজেদের বড় বিপ্লবী হিসেবে তুলে ধরছে।’

তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের আগে হানজালার কোনো আন্দোলনমুখী অবস্থান দেখা যায়নি। তার ভাষায়, ‘এই বিপ্লবীর হুংকার তো ৫ আগস্টের আগে কখনো শুনিনি। তখন তিনি বিড়াল হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সোফায় গিয়ে বসে থাকতেন।’

বিএনপি নেতা আরও বলেন, ‘আমরা গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে উড়ে আসা বসন্তের কোকিল নই। দুই দিনের বৈরাগী এসব হানজালারা যখন ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হাজিরা দিত, আমরা তখন কোর্টে হাজিরা দিতাম। তারা যখন শেখ হাসিনার জিকির করত, আমরা তখন প্রশ্ন তুলেছি—এটা কি তার বাপের রাষ্ট্র? সেই কারণে জেলও খেটেছি।’

পোস্টের শেষাংশে রাশেদ খান অভিযোগ করেন, বর্তমানে কিছু ব্যক্তি বিএনপির কর্মীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘এসব মানুষখেকো হানজালারা হায়েনা হয়ে উঠতে চাইলে, হায়েনাকে থামানোর ওষুধও আমরা জানি।’

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com