1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

মোঃকবির হোসেন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের নাগরপুর গয়হাটা ইউনিয়ন  বিএনপি সাধারন সম্পাদক নাসিরুল ইসলাম হেলালের  উদ্যোগে সংস্কারের কাজ চলছে গয়হাটা-চৌহালী সড়কের বিভিন্ন ভাঙ্গা  অংশে।
সামান্য বৃষ্টিতেই উপজেলার গয়হাটা বাজারের পশ্চিম অংশে হাটুর সমান পানি জমে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী সহ পথচারীদের। প্রায়শি দুর্ঘটনা ঘটে  ছোট বড় যানবাহনের।
সরেজমিন মঙ্গলবার দেখা যায়  নাসিরুল ইসলাম হেলাল ইট সুড়কি দিয়ে রাস্তা মেরামত করছে।
জানতে চাইলে গয়হাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলাল বলেন,জনগন যেন স্বাভাবিক ভাবে চলা ফেরা করতে পাড়ে সে জন্য আমার এই উদ্যোগ।
গয়হাটা বাজার বণিক সমিতির সভাপতি দেলুয়ার হোসেন দেলু বলেন,আমাদের এই রাস্তাটি দীর্ঘদিন অবহেলায় পড়ে আছে। রাস্তার কোন কাজ না হওয়ায়
বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে এতে যানবাহন সহ জনগনের চলা চলে ভিষণ অসুবিধা হচ্ছিল।
হেলাল নিজ উদ্যোগে রাস্তা ঠিক করে আমাদের অনেক উপকার করছে।
পথচারি শিক্ষক ইদ্রিস সিকদার বলেন,এই রাস্তা দিয়ে নাগরপুর ও চৌহালী উপজেলার হাজার হাজার লোক চলা চল করে।দীর্ঘদিন সড়ক সংস্কার না করায় গয়হাটা বাজার থেকে গয়হাটা পালপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি নামলেই জমে হাটু পানি।প্রতি দিনই ঘটছে দুর্ঘটনা। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা পড়ছে বিপাকে।হেলাল কে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন সরকারের পাশাপাশি যদি জনগনও এভাবে এগিয়ে আসে তাহলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com