1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে পিরোজপুরে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। সভাটি সঞ্চালনা করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাসহ জেলা সমন্বয় কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার রোধে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিকল্পিতভাবে গ্রহণ, বাস্তবায়ন এবং নিয়মিত মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ের ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com