1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
এবার সাইন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘চিরকালই হরমুজ প্রণালির রক্ষক থাকবে ইরান’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা, প্রাথমিকে দ্রুতই পদোন্নতি: সংসদে শিক্ষামন্ত্রী ইরানের বন্দর আব্বাসে ফের বিস্ফোরণ জুলাই আন্দোলন নিয়ে ফেসবুক পোস্ট: চবির সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও ‘অভিমান ভাঙাতে’ মিত্র দগুলোর নেতাদের সঙ্গে নৈশভোজ করবেন তারেক রহমান হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা ‘জলদস্যুতা’: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ

ইরানের বন্দর আব্বাসে ফের বিস্ফোরণ

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে এ বিস্ফোরণের তথ্য জানায় ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভি চ্যানেল। তারা বলেছে, বন্দর আব্বাসে নতুন করে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এরআগে গত টানা তিন রাত ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরান যেন হরমুজে জাহাজ চলাচলে বিঘ্ন না ঘটাতে পারে সেজন্য তারা নতুন করে হামলা চালাবে। এরপর ইরানের বিভিন্ন অঞ্চল বিস্ফোরণে কেঁপে ওঠে।

এর জবাবে ইরানও উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। বন্দর আব্বাস ইরানের সবচেয়ে বড় বন্দর। এখান দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করে থাকে তারা।

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন উত্তেজনা শুরু হওয়ার প্রভাব সরাসরি পড়েছে জ্বালানি তেলের বাজারে। ইতোমধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৯ শতাংশ, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত কাল সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭ দশমিক ২৯ ডলার, যা আগের দিন রোববারের তুলনায় ৯ দশমিক ৫৯ শতাংশ বেশি। আর অপরিশোধিত জ্বালনি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৬ দশমিক ৭৩ ডলার; শতকরা হিসেবে এই দামবৃদ্ধির হার ৯ দশমিক ৪২ শতাংশ।

বর্ধিত দামে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৩ দশমিক ৩০ ডলারে, আর ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৭৮ দশমিক ১৪ ডলারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর দিন হরমুজ প্রণালিতে চলাচালকারী বিদেশি জাহাজ লক্ষ্য অবরোধ জারি করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি। তারপর ৭ এপ্রিল ইরানের বন্দরগুলো লক্ষ্য করে পাল্টা অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র।

সূত্র: আলজাজিরা

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com