1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের বন্দর আব্বাসে ফের বিস্ফোরণ জুলাই আন্দোলন নিয়ে ফেসবুক পোস্ট: চবির সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও ‘অভিমান ভাঙাতে’ মিত্র দগুলোর নেতাদের সঙ্গে নৈশভোজ করবেন তারেক রহমান হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা ‘জলদস্যুতা’: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ কাতারের সাবেক আমিরের প্রয়াণে দোহার উদ্দেশে স্পিকার কক্সবাজারের ঈদগাঁওতে যুবকের লাশ উদ্ধার ফরিদপুরের চরভদ্রাসনে খাল খনন প্রকল্পের মজুরি আত্মসাতের চেষ্টা

‘অভিমান ভাঙাতে’ মিত্র দগুলোর নেতাদের সঙ্গে নৈশভোজ করবেন তারেক রহমান

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

অবশেষে বিগত যুগপৎ আন্দোলনের শরীকদের অভিমান ভাঙানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের পাঁচ মাসের মাথায় আগামী ২০ জুলাই সন্ধ্যায় দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবনে এই আয়োজনে সমমনা দলগুলোর শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, নির্বাচনের পর নানা ব্যস্ততার জন্য প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসতে পারেননি। তাই এই সময়ে মূলত তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এর মাধ্যমে মিত্রদের সঙ্গে ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শায়রুল কবির খান।

অবশেষে মিত্র দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বসছেন। দীর্ঘদিনের মান-অভিমান আর চাওয়া-পাওয়ার ক্ষোভ নিরসনে আগামী ২০ জুলাই যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

তবে এই বিষয়ে শরিক দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বললে কেউ বলেন তারা বিষয়টি অবগত। আবার কেউ বলছেন তাদের জানা নেই।

জানতে চাইলে বিএনপির অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলা ট্রিবিউনকে জানান, বিষয়টি তার জানা নেই। তিনি এখনও বিএনপি বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানতে টেলিফোন বা আমন্ত্রণ পাননি।

তবে আরেক শরিক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে জানান, তিনি অনানুষ্ঠানিকভাবে জেনেছেন। কিন্তু আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনও পাননি।

জোটের এক নেতা জানান গত নির্বাচনে সংসদে আসন না পাওয়া দলগুলোর নেতাদের সঙ্গেই মূলত বসবেন প্রধানমন্ত্রী। হয়তো তাদের ভিন্নভাবে মূল্যায়নের উদ্যোগ নেবেন সরকারপ্রধান।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com