গত মঙ্গলবার বিকাল 4টায় মাগুরা শালিখা উপজেলার শতখালী হরিশপুর ইউনিয়ন কাউন্সিল হল রুমে বিট পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন, শালিখা থানা অফিসার্স ইনচার্জ মোঃ আশিকুর রহমান, ওসি তদন্ত দেবব্রত বাবু , বিট ইনচার্জ শরিফ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী হুমায়ুন হোসেন, উপজেলা বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা ঢালী, উপজেলা জামায়াতের আমির মোঃ আফসার উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। বক্তারা বলেন, পুলিশ ও জনগণ এক হয়ে মাদক এবং অনলাইন জুয়া সহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম চিরতরে উচ্ছেদ করে দিতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন, এস আই মোঃ সহিদুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নিসার উদ্দিন, বিএনপি নেতা ওহিদ মোল্লা, ইউপি সদস্য, মিজানুর রহমান, যুবদল নেতা ইকবাল ঢালী, ছাত্রদল নেতা আব্দুল্লাহ ঢালী,পলাশ বিশ্বাস , সাংবাদিক তারিকুল ইসলাম, মোঃ নওয়াব আলী,ও সুবির কুমার সহ শতাধিক ব্যক্তিবর্গ।