1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ মাসের এক শিশুকে পা ভেঙে দেয়ার চেষ্টা, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল, বিএনপি নেতার গাড়িতে আগুন আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া নবাবগঞ্জে ‘জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ অনুষ্ঠিত কেন্দুয়ায় ভূমি রাজস্ব আদায়ে অভাবনীয় সাফল্য: প্রবৃদ্ধি প্রায় ৮০% মাদকমুক্ত সমাজ গঠনে ক্রিকেট সরঞ্জাম বিতরণ মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় মাদকসেবনের সময় গ্রেফতার ২ শালিখায় বিট পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

কেন্দুয়ায় ভূমি রাজস্ব আদায়ে অভাবনীয় সাফল্য: প্রবৃদ্ধি প্রায় ৮০%

শামীম আহমেদ 
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ভূমি অফিস সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে ভূমি উন্নয়ন কর ও কর-ব্যতীত রাজস্ব (এনটিআর) আদায়ে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে অফিসটি সর্বমোট ১ কোটি ৪৪ লাখ ১০ হাজার ৯৯৮ টাকা রাজস্ব আদায় করেছে, যা বিগত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

​উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, এর আগের অর্থবছরে (২০২৪-২৫) মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৮০ লাখ ৪৯ হাজার ৮৪২ টাকা। সেই তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায়ে প্রায় ৬৩ লাখ ৬১ হাজার ১৫৬ টাকা বেশি অর্জিত হয়েছে, যা শতকরা হিসেবে প্রায় ৭৯% প্রবৃদ্ধি

​ভূমি অফিস সূত্র আরও নিশ্চিত করেছে যে, এই বিশাল প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে অনলাইন ও অফলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে গতিশীলতা এবং কর-ব্যতীত রাজস্ব (এনটিআর) খাতের বিভিন্ন উৎস। এর মধ্যে সপ-লাইসেন্স নবায়ন, অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সংগৃহীত অর্থদণ্ডসহ বিভিন্ন খাত থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব অর্জিত হয়েছে।

​এ বিষয়ে ১৪ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলা ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সঠিক তদারকি, নাগরিক সেবায় স্বচ্ছতা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টার ফলেই এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। আগামীতে এই ধারা বজায় রাখতে এবং সেবার মান আরও বাড়াতে তারা বদ্ধপরিকর।

​ভূমি প্রশাসনের এই অভাবনীয় সাফল্যে স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজস্ব আদায়ের এই ইতিবাচক চিত্র সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com