1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৩ মাসের এক শিশুকে পা ভেঙে দেয়ার চেষ্টা, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল, বিএনপি নেতার গাড়িতে আগুন আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া নবাবগঞ্জে ‘জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ অনুষ্ঠিত কেন্দুয়ায় ভূমি রাজস্ব আদায়ে অভাবনীয় সাফল্য: প্রবৃদ্ধি প্রায় ৮০% মাদকমুক্ত সমাজ গঠনে ক্রিকেট সরঞ্জাম বিতরণ মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় মাদকসেবনের সময় গ্রেফতার ২ শালিখায় বিট পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

নবাবগঞ্জে ‘জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ অনুষ্ঠিত

​সাইদুর রহমান সুমন
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

​দিনাজপুরের নবাবগঞ্জে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে  দিনব্যাপী এক “জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা” শুরু হয়েছে।

​বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। ‘সমান আওয়াজ প্রকল্প, নবাবগঞ্জ’-এর আয়োজনে এই অনুষ্ঠানটি আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে। খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে অনুষ্ঠিত এই কর্মশালায় কোডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada) সার্বিক সহায়তা প্রদান করছে।

​উদ্বোধনী অধিবেশনে বক্তারা নারী ও সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জেন্ডার সমতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কীভাবে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয় কর্মশালায়।

​অনুষ্ঠানে সিসিডিবির ‘সমান আওয়াজ’ প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, হেড অফিসের মনিটরিং অফিসার ইবনে আজম বাধনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, সিসিডিবি-এর সিএসও সদস্য ও যুব প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com