1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কেন্দুয়া থানার ওসির মতবিনিময়

এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তারা কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে মোংলা পৌরসভার সামনে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নারী-পুরুষ নেতা-কর্মীরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং অভিযোগ করেন, তার কর্মকাণ্ড জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা এ ঘটনার প্রতিবাদ জানান এবং এর নিন্দা করেন।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাতে থুথু নিক্ষেপ করে প্রতীকী প্রতিবাদ জানান।

মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, ‘জামায়াতের এমপি গাজী নজরুল যে অসামাজিক কাজে লিপ্ত ছিলেন, সেটা বাংলার মানুষ দেখেছে। তার এ ধরনের কর্মকাণ্ড মুসলমান হিসেবে আমাদের ব্যক্তিত্বে লেগেছে। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com