1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত ও পাল্টাপাল্টি সামরিক হামলা বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে ক্রমান্বয়ে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, আন্তর্জাতিক তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২.২ শতাংশ কমে ৮৪.০৩ ডলারে নেমে এসেছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল আনুমানিক ৭২ ডলার।

অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১.৭ শতাংশ হ্রাস পেয়ে ৮১.২০ ডলারে দাঁড়িয়েছে।

জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের মান ১৬৩.৭৫ ইয়েন থেকে সামান্য বেড়ে ১৬৩.৮২ ইয়েনে পৌঁছেছে। একই সময়ে ইউরোর বিনিময় হার ১.১৩৬৯ ডলার থেকে সামান্য কমে ১.১৩৬৭ ডলারে নেমেছে।

আঞ্চলিক মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, উভয় পক্ষ কয়েক দিন ধরে আক্রমণ থেকে বিরত থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনা টেবিলে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com