1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক কেন্দুয়ায় বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র ৫৪তম প্রয়াণ দিবস পালিত

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গতকাল দেশব্যাপী সতর্কতা জারি করেছিল পুলিশ সদর দফতর। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছি।’

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের ২৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকার মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় পৃথক তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গতকাল মিরপুর-১০ মেট্রো স্টেশনে একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়ার পরও নিরাপত্তার স্বার্থে সেটি পরীক্ষা করা হয়। পরে দেখা যায়, ব্যাগটিতে কোনো বোমা বা বিস্ফোরক ছিল না।

তিনি আরও বলেন, কোথাও কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তা পরীক্ষা করে। কেউ নাশকতার উদ্দেশ্যে কোনো পরিকল্পনা করছে কি না, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত পাঁচ-ছয় মাসের অপরাধের পরিসংখ্যান আগের সময়ের সঙ্গে তুলনা করে দেখা হয়েছে। তদন্তে দেখা গেছে, বোমা রেখে যাওয়া বা এ ধরনের ঘটনার হার তুলনামূলকভাবে খুবই কম।

তিনি আরও বলেন, এ ধরনের ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক রয়েছে। পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত থাকে, যাতে নাশকতার যেকোনো সম্ভাব্য পরিকল্পনা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com