1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

গণ ইফতারের মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানালো ইবি শিক্ষার্থীরা

তানভীর হক শাকিল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

বিভিন্ন ক্যাম্পাসে ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে ইবি ক্যাম্পাসে গন ইফতার কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট খেলার মাঠে এই আয়োজনে অংশ নেয় দু’শতাধিক শিক্ষার্থী।

এর আগে ১০ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই প্রতিবাদস্বরূপ এই  গণ ইফতার কর্মসূচি পালন করে নীরব প্রতিবাদ জানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় ইফতারে অংশ নেয়া শিক্ষার্থী রাফি বলেন, ইফতার হলো ইসলামের একটি ইবাদত এবং সংস্কৃতি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইফতারের মধ্য দিয়ে একটা সম্প্রীতি তৈরি হয়। কোথাও কোথাও ইফতার নিষিদ্ধ করে দেশ থেকে ইসলামী সংস্কৃতিগুলো বাদ দেয়ার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা আজকের এই আয়োজনের অংশ হলাম। আমরা চাই তারা যেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ইফতার করার সুযোগ করে দেয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com