1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি জামালপুরের জুলাইযোদ্ধা ইমরান দুপচাঁচিয়া থানা পুলি*শের বিশেষ অভিযানে মাদক মামলায় আসামিসহ বিভিন্ন মামলার ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান ইজিবাইক চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সখীপুরে চালকের মৃত্যু। চন্দনাইশে ত্বরিকত সম্মেলন ও ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত কাজিপুর পৌরসভায় কনফারেন্সিং সিস্টেমের উদ্বোধন ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত ‎কয়রায় শিক্ষক সমিতির সভা: নতুন কমিটি গঠন ও শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে জোর

‎কয়রায় শিক্ষক সমিতির সভা: নতুন কমিটি গঠন ও শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে জোর

এস এম এ রউ​ফ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

‎খুলনার কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতি  উপজেলা শাখার সেপ্টেম্বর মাসের সাধারণ ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কয়রার মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।
‎​সমিতির সভাপতি রমেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২০২৭ শিক্ষাবর্ষকে কেন্দ্র করে শিক্ষার গুণগত মান উন্নয়ন, যুগোপযোগী পাঠদান এবং শ্রেণিকক্ষে আধুনিক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এর পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
‎​সভায় সর্বসম্মতিক্রমে কয়রা শাখা বাশিস-এর সার্বিক কার্যক্রম ত্বরান্বিত করতে ৭ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরকে আহ্বায়ক এবং মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
‎​কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিদায়ী সভাপতি বাবু রমেন রায়, বাবু রণজিত কুমার সরকার, মোছাঃ রাশিদা খাতুন, বাবু প্রণব কুমার মন্ডল এবং মোঃ আবুল বাশার।
‎​অনুষ্ঠানের শেষ পর্বে মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সফল প্রধান শিক্ষক বাবু নিখিল রায়ের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com