1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা দেশের মানুষকে ব্যালট পেপার হিসেবেও মূল্যায়ন করেনি: ডা. জাহেদ আত্রাইয়ে তিন দিন নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কেন্দুয়ায় যোগ দিয়েই নতুন ইউএনও সানজিদা চৌধুরী: ‘প্রশাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই’ হামে আক্রান্ত মৃত শিশুদের ৮২ শতাংশই পূর্ণাঙ্গ বুকের দুধ পায়নি কাউখালীতে সেরা তিন মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে শিবচরের যুবক নিহত শিক্ষার আলো ছড়িয়ে অমর হয়ে আছেন মফিজ উদ্দিন তালুকদার ফরিদপুরে জমকালো আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কসবায় শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সেমিনার ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ মৃত্যু: মমতার সরকারকে দুষলেন শুভেন্দু

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

কলকাতার নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি দাবি করেছেন, মর্মান্তিক এই দুর্ঘটনা রাজ্যের পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চরম গাফিলতি ও উদাসীনতারই ফল।

কলকাতার নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এই অগ্নিকাণ্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চরম গাফিলতি ও উদাসীনতাকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, বছরের পর বছর ধরে শহরে অপরিকল্পিতভাবে পরিকাঠামো গড়ে তুলতে দেয়া হয়েছে। প্রয়োজনীয় অগ্নি-নির্বাপক নিয়মকানুন এবং ন্যূনতম সুরক্ষা বিধি তোয়াক্কা না করেই বহুতল ভবনগুলোতে হোটেল ও অন্যান্য ব্যবসার অনুমতি দেয়া হয়েছিল।

আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে শুভেন্দু লিখেছেন, ‘কলকাতার মির্জা গালিব স্ট্রিটে মর্মান্তিক অগ্নিদুর্ঘটনা নিয়ে আমি ক্ষুব্ধ এবং হতাশ। সেখানে বর্তমানে আমরা উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের ওপর নজর রাখছি। কিন্তু যা হয়েছে সেটির বাস্তবতা আমাদের আজ উপেক্ষা করার সুযোগ নেই। সাবেক সরকার যে কি ধরনের ভয়াবহ গাফিলতি করেছে আজ এ ঘটনা আমাদের সেটিই মনে করে দেয়।’

তিনি আরও অভিযোগ করেন, ‘গত কয়েক বছর ধরে শহর ও রাজ্যের অবকাঠামোগুলো কোনো ধরনের সরকারি তদারকি ছাড়াই গড়ে উঠতে দেওয়া হয়েছে। সাবেক সরকারের আমলে অনেক অবকাঠামো তৈরি হতে দেওয়া হয়েছে এবং সেখানে হোটেল চালানো এবং অন্যান্য ব্যবসা পরিচালনা করতে দেওয়া হয়েছে। কিন্তু এগুলোতে বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করা হয়েছে।’

শুভেন্দু জানান, এই ঘটনার একটি সুষ্ঠু তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহরের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামে একটি আবাসিক হোটেলে আগুন লাগে। এতে আট বাংলাদেশিসহ ৯ জন প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন আরও ছয়জন, তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com