1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা দেশের মানুষকে ব্যালট পেপার হিসেবেও মূল্যায়ন করেনি: ডা. জাহেদ আত্রাইয়ে তিন দিন নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কেন্দুয়ায় যোগ দিয়েই নতুন ইউএনও সানজিদা চৌধুরী: ‘প্রশাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই’ হামে আক্রান্ত মৃত শিশুদের ৮২ শতাংশই পূর্ণাঙ্গ বুকের দুধ পায়নি কাউখালীতে সেরা তিন মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে শিবচরের যুবক নিহত শিক্ষার আলো ছড়িয়ে অমর হয়ে আছেন মফিজ উদ্দিন তালুকদার ফরিদপুরে জমকালো আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কসবায় শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সেমিনার ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা

পত্নীতলায় ২০ বোতল ভারতীয় ‘ইসকাফ’সহ গ্রেফতার ১

মোঃআফজাল হোসেন  
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ‘ইসকাফ’সহ মোঃ রফিকুল ইসলাম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ মঙ্গলবার (১৮ আগস্ট, ২০২৬) বিকেলে পত্নীতলা থানাধীন আবাদিয়াপাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে স্থানীয় নজরুল শাহ্-এর ইটভাটা এলাকা থেকে মোঃ রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহতল্লাশি ও হেফাজত থেকে ভারতীয় তৈরি ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য ইসকাফ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম পত্নীতলা উপজেলার আবাদিয়াপাড়া গ্রামের মোঃ আমির উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানা পুলিশ জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের  প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মোঃআফজাল হোসেন উপজেলা প্রতিনিধি, পত্নীতলা
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com